চট্টগ্রাম : বন্দর নগরীতে ১০৫টি মোবাইলসহ দুজন চোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নূর আলম (১৮) এবং মো.ইউসুফ (২৩)।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, দুজন নগরীর বিভিন্ন জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোন চুরি এবং চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। চুরিকৃত মোবাইল গুলো স্টেশন রোডে এনে নির্দিষ্ট গ্রাহকদের কাছে বিক্রি করে। এর বাইরে চোরাই মোবাইল চোরদের কাছ থেকে কিনেও বিক্রি করে তারা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
