আইন ও অধিকার সংস্থার কার্যকরী কমিটি গঠিত

0

সিটিনিউজবিডি :   মানবাধিকার রক্ষায় সোচ্চার আইন ও অধিকার সংস্থার ২০১৭-১৮ সালের জন্য ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে সংস্থার কার্যক্রম এগিয়ে নিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়। সাংবাদিক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শুকলাল দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান অ্যাড. উত্তম কুমার দত্ত। উল্লেখ্য আইন ও অধিকার সংস্থা দীর্ঘদিন মানুষের মানবাধিকার নিয়ে কাজ করছে। সংস্থার উপদেষ্টা হলেন বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক, ডা. প্রীতি বড়ুয়া, জিপি অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান খান, অ্যাডভোকেট মনতোষ বড়ুয়া, সিনিয়র আইনজীবি রনাঙ্গ বিকাশ চৌধুরী।

সভায় অ্যাডভোকেট উত্তম কুমার দত্তকে সভাপতি ও সাংবাদিক শুকলাল দাশকে সাধারণ সম্পাদক করে কার্যকরী পরিষদ গঠিত হয়। অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি : অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশীদ, আবুল মহসীন মীরজাহান চৌধুরী, অ্যাডভোকেট তুষার সিংহ হাজারী, রোটারিয়ান মোহাম্মদ খুরশীদ আলম, যুগ্ন সম্পাদক- মাদব দীপ, প্রচার সম্পাদক-অভিজিৎ রায় পুলক, সাংগঠনিক সম্পাদক- অ্যাডভোকেট দুলাল দেবনাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- সাংবাদিক গোলাম সরওয়ার, যোগাযোগ সম্পাদক- বোখারী আজম, সাংস্কৃতিক সম্পাদক- অ্যাডভোকেট সুসেন কুমার দাশ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক- সাংবাদিক কাঞ্চন মহাজন, কোষাধ্যক্ষ- মাষ্টার মিন্টু কুমার দাশ, সমাজ কল্যাণ সম্পাদক- অ্যাডভোকেট অনুপ আইচ, দপ্তর সম্পাদক- অ্যাডভোকেট মোঃ জামিল হোসাইন, আপ্যায়ন সম্পাদক- অ্যাডভোকেট মোঃ রাশেদ খান মেনন, নারী বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মিলি চৌধুরী, সদস্য/সদস্যাবৃন্দ- অ্যাডভোকেট সজীব চৌধুরী, অ্যাডভোকেট সুমন কান্তি দাশ, রোটারিয়ান জাহেদ হোসেন চৌধুরী, রোটারিয়ান কামরুন মোর্শেদ তমাল, রোটারিয়ান রোজাউর রহমান পারভেজ, রোজেশ সরকার লিটন, ডাঃ কোরবান আলী। প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.