শিশুদের পাঠশালায় সংবর্ধিত সাংবাদিক শুকলাল দাশ

0

নিজস্ব প্রতিবেধক :  শিশুদের পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক,বিশিষ্ঠ শিশু সাহিত্যিক,দৈনিক আজাদী সিনিয়র সাংবাদিক শুকলাল দাশ চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় শিশুদের পাঠশালা পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করে নগরীর মোমিন রোড সাফরান রেস্টুরেন্টে শনিবার (৭জানুয়ারী) বিকেল ৫ টায় ।

শিশুদের পাঠশালার কো চেয়ারম্যান এড. উত্তম কুমার দত্তের সভাপতিত্বে ও সিএমপি (ডিবি) উপ পরিদর্শক সজল দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক,বিশেষ অতিথি ছিলেন এড.চন্দন বিশ্বাস,রোটারিয়ান খনরঞ্জন রায়,অধ্যাপক মাধব দীপ, এড.জিশু কৃষ্ন রক্ষিত । সংবর্ধনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে শিশু সাহিত্যিক ও একজন যোগ্য তরুন সাংবাদিক শুকলাল দাশকে সাধারন সম্পাদক নির্বাচিত করে সৃজনশীল কাজে আরো বেগবান হবে চট্টগ্রাম সাংবাদিক সমাজ। মুক্তিযুদ্ধ ও বাঙ্গালীর সংস্কৃতিতে চেতনায় উজ্জিবীত হবে চট্টগ্রাম প্রেস ক্লাব। প্রেস ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সাংবাদিক সমাজ ও অসহায় মানুষদের পাশে দাড়াঁবেন সবসময়। পাশাপাশি শিশুদের নিয়ে তার চিন্তা চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শিশুদের পাঠশালা সংগঠন এগিয়ে যাবে । সভায় শিশুদের পাঠশালা পরিবারের পক্ষ হতে ফুল ও ক্রেস্ট দিয়ে সাংবাদিক শুকলাল দাশকে সংবর্ধিত করা হয় । অতিথিদের মধ্যে রোটারিয়ান খনরঞ্জন রায় ও অধ্যাপক মাধব দীপ বই উপহার এবং আইন অধিকার সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ পরিদর্শক (ডিবি) মো: সাদাত মনির, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল,অভিজিৎ রায় পুলক,সাংবাদিক গোলাম সরওয়ার, সংগঠক রুবেল দাশ প্রিন্স,সাংবাদিক এ এইচ এম কাউছার, বিপুল দেব রায়, মো: হানিফ প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.