নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের বই উৎসব অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি :  নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে বই উৎসব -২০১৭ইং” প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল এর সঞ্চালনায় আজ শনিবার (৭ জানুয়ারী) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সকাল ১০ টায় । উক্ত বই উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মাহাবুবুল হক মিয়া ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ) ছালেহ নূর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক শ্রী দিলীপ কুমার ধর । এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, মঞ্জু খান, স্কুল পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী মুন্না ও সুরাইয়া ইয়াছমিন পান্না।

এতে আরো উপস্থিত ছিলেন আব্দুল নূর, সাহেদ মাহমুদ রুবেল, মোঃ হাবিবুল্লাহ, নিজাম উদ্দিন, মোঃ তারেক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এক্সপ্লোর কোচিং সেন্টারের কর্ণধার মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.