ঢাকা : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজের শতকরা ৪০ ভাগ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে।
আজ (৮ জানুয়ারী) রোববার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের জাজিরা অ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের উদ্ধোধন শেষে সেতুমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মাওয়া সংযোগ সড়ক শতভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ এবং ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের এমপি এবিএম মোজাম্মেল হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন প্রমুখ।
