র‌্যাংকসটেল এক হাজার এমবিপিএস ইন্টারনেট এখন বাজারে

0

তথ্য ও প্রযুক্তি : বাজারে আবারো নতুন রুপে ফিরে আসলো সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর র‌্যাংকসটেল। দেশের ইতিহাসে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবার নিশ্চয়তা নিয়ে তাদের এবারের যাত্রা শুরু।

আজ (৮ জানুয়ারী) রবিবার দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে র‌্যাংকসটেলের নতুন সেবা ও লোগো উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ভয়েস কল, এসএমএস’র পাশাপাশি এক হাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের এই ইন্টারনেট সেবা দিতে র‌্যাংকসটেল সক্ষম বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.