স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর আওয়ামী লীগের সমাবেশ

0

নিজস্ব প্রতিবেধক :  বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালোন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উক্ত সমাবেশে প্রতিটি ওয়ার্ড, থান, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার পেষ্টুনসহ মিছিল নিয়ে উপস্থিত হওয়ার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.