ইচ্ছে পূরণ হয়নি ওম পুরির

0

বিনোদন : গত ৬ জানুয়ারি (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি। এ অভিনেতার হঠাৎ মৃত্যুর পর বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। আর এ থেকে বেড়িয়ে আসছে বিভিন্ন তথ্য। মৃত্যুর আগে নাকি ছেলেকে দেখার ইচ্ছে হয়েছিল এ অভিনেতার, কিন্তু ওম পুরির সেই ইচ্ছে পূরণ হয়নি।

ভারতীয় একটি ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ প্রযোজক খালিদ খিদওয়াইয়ের জবানবন্দি নিয়েছেন কারণ এ প্রযোজক দাবি করেছেন মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ওম পুরি তার সঙ্গে ছিলেন।

জবানবন্দিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ইশানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওম পুরি। তাই আমরা (খিদওয়াই ও ওম পুরি) ত্রিশুল বিল্ডিংয়ে গিয়েছিলাম যেখানে তার প্রাক্তন স্ত্রী নন্দিতা ছেলে ইশানকে নিয়ে থাকেন। কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি। কারণ তারা একটি পার্টিতে গিয়েছিলেন। এরপর ওম পুরি ফোনে নন্দিতার সঙ্গে কথা বলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ছেলের সঙ্গে দেখা করতে চান বলে জানান।’

খিদওয়াই জবানবন্দিতে আরো জানিয়েছেন, ‘ওম পুরি নন্দিতার ফ্ল্যাটে ৪৫ মিনিটের মতো অপেক্ষা করেন। এ সময় তিনি গ্লাসে ভরে মদ পান করেন। কিন্তু তারা না আসায় তিনি গ্লাস এবং বোতল নিয়ে গাড়িতে গিয়ে মদ পান করা শুরু করেন। মদ পান শেষে আমরা চলে আসি।’

এ প্রসঙ্গে খিদওয়াই ট্যাবলয়েডটিকে বলেন, ‘বৃহস্পতিবার যা যা হয়েছে তা আমি পুলিশকে জানিয়েছি। আমি তাদের জানিয়েছি, তিনি তার ছেলে ইশানের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন কিন্তু আফসোস তা হয়নি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.