চট্টগ্রামে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

0

চট্টগ্রাম : প্রায় এক যুগেরও বেশি সময় পর অস্ত্র রাখার অপরাধে মো.শাহীন নামে এক ব্যক্তিকে পৃথকভাবে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত শাহীন পলাতক আছে।

আজ (১০ জানুয়ারি) মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিনের সহকারি মো. আব্দুল মালেক জানান শাহীনকে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দুটি সাজার মেয়াদ একসঙ্গে কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.