শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় বুধবার

0

চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিয়ময় করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর নাছিরাবাদ সরকারি মহিলা কলেজ মাঠে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া রাজনৈতিক কাউকে অতিথি করা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ শাহেদা ইসলাম। তবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফসারুল আমীনকে বিশেষ অতিথি করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) মো.আলমগীর, দুইজন অতিরিক্ত সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি স্কুল কলেজ, কারিগরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা প্রধান ও অধ্যক্ষসহ ২০ হাজার শিক্ষক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.