বিনোদন : বলিউডের গত ২৫ বছর ধরে বলিউডে কাজ করছেন দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান। বর্তমানে বেশ সুসম্পর্ক চলছে সালমান-শাহরুখের। রইস সিনেমার প্রচারণার জন্য সালমানের বিগ বস রিয়েলিটি শোতে যাচ্ছেন শাহরুখ। এছাড়া সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।
এদিকে বক্স অফিসে কে বেশি সফল শাহরুখ না সালমান, তা নিয়ে তাদের ভক্তদের বিতর্কের শেষ নেই। তবে বক্স অফিসে কিন্তু সালমানকেই এগিয়ে রাখছেন শাহরুখ।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমি সালমানের সঙ্গে বক্স অফিস প্রতিযোগিতায় পারব না, আমাদের কেউই পারবে না। এটাই বাস্তব।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া ভালো পারিশ্রমিক পাচ্ছেন, এমনকি তা কিছু নায়কের চেয়েও বেশি। অবশ্য এটি তাদের প্রাপ্য। আমি জানি না তারা সালমান অথবা আমার থেকে বেশি নেয় কিনা, তবে তারা নিজ নিজ গুণে প্রসিদ্ধ।’
