সিটিনিউজ ডেস্ক:: সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ছয় বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। দুই সপ্তাহ আগে করা অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে বিমান হামলায় অন্তত ২২ জিহাদি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলাগুলো চালানো হয়।
মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এই হামলাগুলোর মধ্যে কয়েটি সরকারি বাহিনী এবং অন্যান্যগুলো মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে। আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলের বাবকা গ্রামের একটি বাড়িতে ভোরবেলা বৃহস্পতিবার সরকারি বাহিনীর হামলায় বেসামরিক লোকেরা প্রাণ হারায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়। -বাসস।
এ বিভাগের আরও খবর
