নগরীতে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক::তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামে শুরু হলো তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

বৃহস্পতিবার(১২ জানুয়ারি)নগরীর এম.এ আজিজ আউটার স্টেডিয়ামে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন

মেলায় সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং, বেসরকারি তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হার্ডওয়ার ও সফ্টওয়্যার প্রতিষ্ঠান ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
নাগরিক সেবা সহজীকরণে সকল প্রকার ই-সেবা এ মেলায় প্রদর্শিত হবে। মেলার মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রার ইতিবৃত্ত জনগণের সামনে উপস্থাপন করা হবে।
মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.