চসিকের অভিযানে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর চান্দগাঁও থানা কালুরঘাট ভারী শিল্প এলাকায় ফুটপাত ও নালার উপর অবৈধভাবে বসা শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১৮ জানুয়ারী) সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
একই অভিযানে সিএন্ডবি মোড়ে খাদ্যপন্যে নিষিদ্ধ দ্রব্যর মিশ্রন ও সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কাজ করার অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি ঝাল বিতানকে ৫০ হাজার,ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় সিটি কর্পোরেশন আইন ও বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন)অধ্যাদেশ ১৯৮২ মূলে শাহজী ডায়াগনিষ্টক সেন্টার (প্রা.) লিমিটেডকে ১০ হাজার ও একই অভিযোগে ফ্রেশ কেন্ডিকে ৫ হাজারসহর্ মোট ৬৫ হাজার টাকা জরিমনা আদায় করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,চান্দগাঁও থানা ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.