পটিয়ায় মুক্তিযোদ্ধা বাছাইয়ে স্থানীয় ব্যক্তিকে সভাপতি করার দাবি

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি::চট্টগ্রামের পটিয়ায় ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের থেকে যাচাই-বাছাই কমিটিতে সভাপতি করার দাবিও ভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করার প্রতিবাদে (বুধবার) পটিয়া উপজেলা পরিষদের সম্মুখস্থ আওয়ামী সুপার মার্কেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী অভিযোগ করে বলেন, দেশে মুক্তিযোদ্ধা তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্তকরণ ও ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার জন্য যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেন যে, যাচাই-বাছাই কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্য যদি মুক্তিযোদ্ধা হন তাহলে তিনি সভাপতি হবেন। তিনি মুক্তিযোদ্ধা না হলে তার প্রতিনিধি একজন মুক্তিযোদ্ধা এ কমিটির সভাপতি হবেন।

কিন্তু মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে উপেক্ষা করে মিরসরাই উপজেলার সাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে সভাপতি করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। এ সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠনের দাবি জানান।

এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে যথাক্রমে যুদ্ধকালীন কমান্ডার মহসিন খাঁন, নুরুল ইসলাম চৌধুরী, চৌধুরী মাহবুবুর রহমান, আবদুল মন্নান, নুর মোহাম্মদ, আবছার উদ্দিন আহমেদ, মৃণাল কান্তি বড়ুয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.