‘প্রজন্ম বঙ্গবন্ধু’ গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন:মেয়র নাছির

0

দিলিপ তালুকদার:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনকারী বাংলাদেশীদের প্রতি দেশ অনেকাংশে নির্ভরশীল। কারন গার্মেন্টস্ শিল্প ও প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে নগরভবনে বঙ্গবন্ধু চত্বরে ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মহিলা সেবক, নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের প্রতি মমত্ববোধ থেকে সংযুক্ত আরব আমিরাতের ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ এর নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বল্প বেতনে কর্মরত পরিচ্ছন্ন বিভাগের মহিলা সেবক, নিরাপত্তা প্রহরী ও আনসারদের শীতবস্ত্র কম্বল দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে যা অন্যদের জন্যও অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে। প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাতের সদস্যরা নিজেদের কষ্টার্জিত অর্থদিয়ে গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী লায়ন আবদুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম শফিউল আজম, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী।

বক্তব্য রাখেন, প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মনসুর, মো.ফিরোজ, মো. আলমগীর, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, চসিক সিবিএ সাধারন সম্পাদক মো. মোরশেদ আলম চৌধুরী, সমন্বয়কারী জাহাঙ্গীর সিকদার, প্রজন্ম বঙ্গবন্ধু এর অর্থ সম্পাদক সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল ইসলাম, সিবিএ নেতা মোরশেদ আলম, নাজিম উদ্দিন, লায়ন সফিউল আলম, এস এম জাহাঙ্গীর আলম সুমন,ইঞ্জিনিয়ার পলাশ বড়–য়া, মো. নুরুল আবসার, মো. সফিউল ইসলাম, মো. সেলিম চৌধুরী, সৈয়দ রাশেদুল আলম, নাজিম উদ্দিন, রেবা বড়–য়া, জাকির হোসেন,মহিউদ্দিন ইমন প্রমুখ।

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, বাংলাদেশে অসংখ্য বিত্তবান রয়েছে। তারা চাইলে সহজেই নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। মেয়র আশা করেন বিত্তবান সকলে এগিয়ে এসে দেশের হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্টির উন্নয়নে অবদান রাখবেন এবং সরকারের কর্মসূচী বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবেন।

প্রসঙ্গক্রমে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারন কার্যক্রম কর্মসূচী গ্রহণ করায় প্রায় ২ হাজার শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর পোষ্য ও হরিজনদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

বিশিষ্ট সাংবাদিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক চসিকের সেবিকাদের উদ্দেশ্যে বলেন, প্রজন্ম বঙ্গবন্ধু সদস্যরা প্রবাসে থেকে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আপনাদের সেবায় এগিয়ে এসেছেন। আপনাদের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছেন। তিনি বলেন, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আপনারা নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছেন। আর আমদের নগর পিতা নগরবাসীর জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.