সংসদ চালু রেখে নির্বাচন হলে আ.লীগ আরেকটা প্রহসন মঞ্চস্থ করবে:মীর নাছির

0

নিজস্ব প্রতিবেদক::সংসদ চালু রেখে নির্বাচন হলে আওয়ামীলীগ আরেকটা প্রহসন মঞ্চস্থ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পরাশক্তি ক্ষমতায় চিরদিন ধরিয়ে রাখতে পারবে না। উন্নয়নের গণতন্ত্রের নামে চলছে লুটতন্ত্র, আওয়ামীলীগ জনগণকে ভয় পায়। দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অবিলম্বে নির্বাচনকালীন সরকার গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানলে বাংলাদেশকে জানা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালে যাত্রে পশ্চিম পাকিস্তানের সেনা বাহিনী পূর্ব পাকিস্তানের নিরাস্ত্র বাঙালির উপর বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যা করছিল। পাকবাহিনীর গণহত্যা ও প্রচণ্ড নির্যাতনের মুখে জাতি যখন হতাশ ও দিশে হারা ঠিক সে তখনই আশার আলোকবর্তিকা হয়ে এগিয়ে এসেছিলেন শহীদ জিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কও,সাংবাদিক জাহেদুল করিম কচি, বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ আলী, এস.এম.সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, হারুন জামান, আশরাফ চৌধুরী, এসকান্দর মির্জা, মোঃ সামশুল আলম, আর.ইউ. চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, জি.এম. আইয়ুব খান, ফাতেমা বাদশা, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মোঃ সালাহ উদ্দিন, মোঃ মহসিন, শিহাব উদ্দিন মোবিন, কামরুল ইসলাম, গাজী মোঃ সিরাজ উল্লাহ, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, এইচ.এম. রাশেদ খান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.