নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আধুনিক গানের জনপ্রিয় শিল্পী হাসান জাহাঙ্গীরের একক সঙ্গীতানুষ্ঠান “যদি নীল দাও” অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ জানুয়ারি (শুক্রবার) জাগরণ সঙ্গীত দলের আয়োজনে,সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে শুরু হয় একক সঙ্গীতানুষ্ঠান। শিল্পী হাসান জাহাঙ্গীর প্রথমে ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে শুরু করেন তার একক পরিবেশনা। শিল্পী তার সুরেলা কন্ঠে প্রথমে গেয়ে শুনান ফজল-এ-খোদা রচিত ও মোহাম্মদ আব্দুল জব্বার সুরাপিত “সালাম সালাম হাজার সালাম” গানটি। এই গানটির পরে নিজের লেখা ও সুরে “যদি নীল দাও আমি আকাশ হব”, “তোর কারণে প্রেম মাজারে” শিরোনামের গানগুলোতে শিল্পীর সাথে দর্শক শ্রোতাও একাত্ম হয়ে পড়েন। পরে অসাধারন দরাজ কন্ঠে একে একে পরিবেশন করেন “পাখিরে তুই দূরে থাকলে, আমি সাম্পানে বাধিব ঘর, হাওয়ার ওপর চলে গাড়ী, তুমি বিনে আকুল পরাণ, সুয়া উড়িল উড়িল জিবের ও জীবন”। গান নির্বাচনে শিল্পী মুন্সিআনার পরিচয় দিয়েছেন বিখ্যাত গীতিকার- ও সুরকারদের জনপ্রিয় গানগুলো নির্বাচন করে। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হাসান জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মঞ্চ-টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করছেন। এ ৮টি গানের পরে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সঙ্গীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ ও সুরস্রষ্টা শেখ সাদী খান এবং বাংলাদেশ গীতিকবি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বনামধন্য গীতিকার সাফাত খৈয়াম। অনুষ্ঠানে মোট ১৬টি গান পরিবেশন করেন।
এ বিভাগের আরও খবর
