সিটিনিউজ ডেস্ক: বলিউড অভিনেতা শাহরুখ খানের দেখতে গিয়ে ভারতের ভদোদরা রেলস্টেশনে হুড়োহুড়িতে মারা গেছেন এক ভক্ত। খবরটি নিশ্চিত করেছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস।
২৩ (জানুয়ারী) সোমবার ‘রইস’ ছবির প্রচারে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর শুরু করেন বলিউড বাদশা শাহরুখ। মুম্বাই কেন্দ্রীয় স্টেশন থেকে সোমবার বিকেল ৫টায় শাহরুখ তার যাত্রা শুরু করেন।
স্থানীয় সময় সোমবার রাত দশটার পরে ভদোদরা রেলস্টেশনের এই দূর্ঘটনা ঘটে। ভদোদর ছাড়াও মুম্বাই ছাড়ার পর ট্রেনটি আন্ধেরি, বরিভালি, সুরাত, কোটা, মথুরাসহ কয়েকটি স্টেশনে থামে।
ভদোদরা রেলওয়ে পুলিশ জানিয়েছে, শাহরুখকে দেখতে ভিড় জমান ভক্তরা। ট্রেনটি স্টেশনে পৌঁছালে হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মাঝে। তাৎক্ষণিক জানা গেছে, ট্রেনটি যখন স্টেশন ছাড়া শুরু করে তখন ভক্তরাও ট্রেনটির সঙ্গে সঙ্গে চলতে শুরু করেন। এ সময় ভিড়ের মধ্যে পড়ে শ্বাসরুব্ধ হয়ে মারা যান এক ভক্ত।
আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। এ ছবির মাধ্যমে পাক অভিনেত্রী মাহিরার অভিষেক হচ্ছে বলিউডে।ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
এ বিভাগের আরও খবর
