কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের কালুশাহ বাইপাস সড়কের শুকতারা পার্কের কাছে চট্টগ্রামমূখী একটি ট্রাকের ধাক্কায় এ কে খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে । ২৪ জানুয়ারি মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার কালুরশাহ বাইপাস সড়কের শুকতারা পার্কের কাছে দুপুর ১২টার দিকে রাস্তার পাশ দিয়ে হাটাঁর সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহতবস্হায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত এ কে খান যুবকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদার হাট পুলিশ ফাড়িঁর সার্জেন্ট নজরুল ইসলাম।
এ বিভাগের আরও খবর
