ভেজাল টাইগার বাম ও নকল প্রসাধনীসহ ১ গ্রেফতার

0

সিটিনিউজ ডেস্ক :  চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ তৈরিকৃত ভেজাল বার্মিজ টাইগার বাম, চায়না বি এন্ড ফ্লাওয়ার ব্রান্ডের সাবান এর খালি প্যাকেট, বাম ও প্রসাধন সামগ্রী তৈরির বিপুল ক্যামিকেলসহ হাতে নাতে মোঃ ইসমাইল (৪০) কে গ্রেফতার করেন। আসামী ইসমাইলের পিতা-মৃত আহাম্মদ কবির সাতকানিয়া থানার উত্তর এওচিয়া গ্রামের, খান মোহাম্মদ বাড়ীর ছেলে ।

মঙ্গলবার(২৪ জানুয়ারী) সন্ধ্যায় ০৫.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক জনাব কেশব চক্রবর্তী এর নেতৃত্বে এসআই/রতন কান্তি দে, এএসআই/মোঃ আব্দুল ওয়াদুদ, এএসআই/আজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন আলকরণ দোভাষ কলোনী, ৪নং গলি, নাজিম উদ্দিন এর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেফতার করে ।

 

ভেজাল টাইগার বাম ও নকল প্রসাধনীসহ ১ গ্রেফতার
বিপুল ক্যামিকেল ও প্রসাধনী সামগ্রী আটক

আসামীর বর্তমান বসবাস – আলকরণ দোভাষ কলোনী, ৪নং গলি, নাজিম উদ্দিন এর বাড়ী, সদরঘাট,চট্টগ্রাম । গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত নকল বাম ও সাবান তৈরি করে বাজারজাত করে আসিতেছে বলিয়া জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.