উখিয়ায় বিজিবির অভিযান,১০ হাজার ইয়াবাসহ আটক ২

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)::কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করেন।এসময় জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বুধবার( সকালে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে।জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য জিনিসের মূল্য ৩১ লক্ষ ২৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।

মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী বলেন,মঙ্গলবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার মুখী একটি মোটর সাইকেল তল্লাসী চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করি।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাবুল ঘোশের ছেলে রনি (২৫) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মধ্যম হ্নীলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মাঈন উদ্দিন। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে কক্সবাজারের উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ীর সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচার কারীকে আটক করা হয়েছে।বুধবার সকালে উখিয়া থানায় হস্তান্তর করেছে বলে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আরিফ জানিয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে জলিয়া পালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলকায় অভিযান চালিয়ে মৃত রশিদ আহাম্মদের ছেলে ইউসুফ আলী (৩২)।তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি মানবপাচারের মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.