এনায়েত বাজার মহিলা কলেজ সরকারী করনের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

0
দিলীপ তালুকদারঃ চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার মহিলা কলেজ সরকারী করনের দাবীতে কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন।চট্টগ্রামের মন্ত্রী এমপি ডিসি মেয়রের দপ্তরের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান করছেন। আজ বুধবার(২৫ জানুয়ারী) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্দন কর্মসুচীও পালন করেছেন। লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে মেয়রকে স্মারকলিপিও দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এনায়েত বাজার মহিলা কলেজ থেকে পাস করে অনেকে বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছেন। ভালো ফলাফল করে এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সুনামও অর্জন করেছে।
বর্তমানে কলেজে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। এনায়েত বাজার কলেজের ছাত্রী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সঞ্চিতা দাশ বলেন, যৌক্তিক দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি। আশা করছি সরকারসহ সংশ্লিষ্টরা আমাদের এ দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.