নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস,২০১৭ বৃহস্পতিবার

0

সিটিনিউজ ডেস্ক : আন্তর্জাতিক কাস্টমস দিবস বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) । চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এ উপলক্ষে শোভাযাত্রা, সেমিনারসহ নানা কর্মসূচি উদ্যেগ নিয়েছে । বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডাটা অ্যানালাইসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট’। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে প্রতিপাদ্য বিষয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শোভাযাত্রার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

র‌্যালি শেষে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংসদ সদস্য এম আবদুল লতিফ, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো.রেজাউল হাসান, কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইম্যান চেম্বার সভাপতি কামরুন মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেমিনারে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অতিরিক্ত কমিশনার শওকত আলী সাদি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.