চট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৩০ জানুয়ারি

0

নিজস্ব প্রতিবেদক::তা’লীমুল কুরআন কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন ক্বারীদের নিয়ে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন।

সোমবার (৩০ জানুয়ারি)সকাল ৮টা থেকে দিনব্যাপী এ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও প্রতিযোগিতা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আনুষ্ঠিত হবে।

কেরাত সম্মেলনে সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান ও চিটাগাং প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব এর সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনওয়ার হোসাইন তারিহ জাবিরী আল-মাদানী।
তিলওয়াত পেশ করবেন মিসর, মরক্কো, ব্রুনাই, মালয়েশিয়া, ইরান ও ভারতসহ দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন ক্বারীগণ।

ক্বেরাত সম্মেলনে আমন্ত্রিত মেহমান হিসেবে সিটি মেয়র, মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, কাউন্সিলরবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবি, শিক্ষাবিদ সাংবাদিকসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ ও উচ্চ পর্যায়ের সরকারি-বেসরকারি দায়িত্বশীল এবং বিভিন্ন শ্রেণী-পেশার সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বাদে যোহর পর্যন্ত কওমি-আলিয়া মাদরাসা ও স্কুল পড়–য়া ছাত্রদের কুরআন তিলাওয়াত। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর পরিচালক আলহাজ্ব আবুল হায়াত মুহাম্মদ তারেক। বাদে যোহর থেকে আছর পর্যন্ত বিভিন্ন মাদরাসার নির্বাচিত (শিক্ষক) ক্বারীদের তিলাওয়াত এতে সভাপতিত্ব করবেন শাহী জামে মসজিদের জুমার খুৎবার বাংলা অনুবাদক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন।
বাদে আছর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আন্তর্জাতিক মানের বাংলাদেশি ক্বারীদের তিলাওয়াত এতে সভাপতিত্ব করবেন তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হাকীম এম.এ.তাহের আরবী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.