মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,নিহত ১

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে বেপরোয়া গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে আরও ৫ জন।

বুধবার (২৫ জানুয়ারী) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজার বাইপাসের গাংচিল ফিলিং ষ্টেশনের পূর্ব পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ীর চালক রুমেল (৩০) ঘটনাস্থলে নিহত হয়। আহত ৫ যাত্রীর নাম পাওয়া যায়নি।

জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, বুধবার বিকালে চট্টগ্রামগামী বেপরোয়া গতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১১-৬০৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে অন্তত দশফুট দূরে গিয়ে চিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।এসময় ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গাড়িতে থাকা যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.