নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন,বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য সবকিছুই এখন নৈরাজ্যের করলগ্রাসে নিপতিত।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আরও একটি কালো অধ্যায় রচিত করেছে এই সরকার।
বুধবার(২৫ জানুয়ারি) গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয় নাসিমন ভবনে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন
ডা.শাহাদাত বলেন,সংশোধনীর মাধ্যমে দেশের নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাতিল করে আর এই পঞ্চম সংশোধনী হচ্ছে মৃত বাকশালের প্রেতাত্মা যা বর্তমান ভয়াল দুঃশাসনই তা প্রমাণ করে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের বাক, চিন্তা, বিবেক, মত প্রকাশ, সংগঠন ও সমাবেশের স্বাধীনতা হরণ করে যা গণতন্ত্রের কবর রচনা করেছে।
সাংবাদিক ও সংবাদ পত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে। তাদের অবাধ মতপ্রকাশের স্বাধীনতাকে অবরুদ্ধ করা হয়েছে। এই সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু তৎকালীন ১৯৭৫ সালে ১৬ জুনে সংবাদ পত্র বন্ধ করার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আজ ক্ষমতার মসনদে বসে, ক্ষমতার লোভে লালায়িত হয়ে সংবাদ ও সংবাদপত্রের নিষেধাজ্ঞা জারি করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী বেলাল উদ্দিন, এস এম সাইফুল আলম, এস্কান্দর মির্জা, হারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, সবুক্তগীন ছিদ্দিকী মুক্কি, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, ইকবাল চৌধুরী, জিএম আইয়ুব খান, কাউন্সিলর আবুল হাশেম, সোহরাব কোম্পানী, সাবেক কাউন্সিলর মাহবুব আলম, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, গাজী মোঃ সিরাজ উল্লাহ, আব্দুস সাত্তার সেলিম, হাজী নবাব খান, রহমান চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, আফতাবুর রহমান শাহীন, ইসহাক চৌধুরী আলী প্রমুখ।
