চসিকের ভ্রাম্যমাণ আদালত,১৩ দোকানিকে জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রম্যমাণ আদালতের অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় ১৩ দোকানদারকে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাহাড়তলী থানাধীন ডিটি রোডস্থ অলংকার মোড়ে আবদুল আলী মার্কেট নুর মোহাম্মদ,শেখ আহমদ,শামসুল আলম,জিয়াউল হক ১ হাজার টাকা,করে জরিমানা করা হয়।

একই অভিযোগে সিডিএ মার্কেটে মৌচাক প্লাজার আম্মাজান ফ্রেব্রিক্স এর রিপন, ধনেঞ্জয় ঘোষ, শেখ মোহাম্মদ সওকত, আব্দুল আল মিয়াজী, কামরুল হাসান ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশনের নালার উপর হোটেলের রান্নাঘর স্থাপন ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ডিটি রোডস্থ অলংকার হোটেল এন্ড বিরানী হাউসকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.