সীতাকুণ্ডে গাড়ি চাপায় স্কুল শিক্ষক নিহত

0

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডের ফৌজদারস্হ পুলিশ ফাড়িঁর পাশে অজ্ঞাত গাড়ি চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে জানা যায়।২৬ (জানুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় হাসান মঈনউদ্দিন জনি (৩১) নামের উক্ত ব্যক্তি মোটর সাইকেল যোগে তার এক আত্নীয়র জায়নাজা পড়েতে যাচ্ছিলেন। ফৌজদারহাট পুলিশ ফাড়িঁর পাশে মাথায় থাকা ক্যাপ রাস্তায় পড়ে যাওয়ায় তা তুলে নিতে গিয়ে চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে চাপা দিলে দূর্ঘটনাস্হলে তার মৃত্যু হয়।

গাড়িটি পালিয়ে যায়। নিহত জনি হযরত কালুুশাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানান তার পরিবার। বার আউলিয়া হাইওয়ে থানার এস আই হুমায়ূন জানান,সকাল সাড়ে ১০ টার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপায় একজন নিহত হলে ঘটনাস্হল থেকে আমরা লাশটি উদ্ধার করি। নিহত হাসান মঈনউদ্দিন জনি উত্তর সলিমপুর, জলিল গেইটস্হ আবদুল জলিল সওদাগর বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ এর পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.