‘বিদ্যুৎ কেন্দ্র বিরোধীদের প্রতিহত করুন’

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধীতাকারী দেশ, জাতি ও উন্নয়নের শক্রু।

শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মাববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,তারা প্রধানমন্ত্রীর উন্নয়নে দিশেহারা হয়ে পড়েছেন। তাই তারা আন্তর্জাতিক চক্রান্তের ইঙ্গিতে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধীতা করছে।

তিনি সৈনিক লীগের উদ্দ্যেশে বলেন, ঐ সমস্ত ষড়যন্ত্রকারীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিরোধ করার আহবান জানান।

সংগঠনের মহানগর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শাহজাদা মাসুদ আকবরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ,উত্তর জেলা সৈনিক লীগের সভাপতি বখতেয়ার হোসেন তালুকদার, মহানগর সাধারণ সম্পাদক রায়হান নেওয়াজ সজিব, দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক মো: এরশাদ হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.