আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন,ম্যাজিস্ট্রেটের অভিযান

0

আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও আবাদি জমি থেকে মাটি কেটে বিক্রির বিরুদ্ধে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) অভিযান চালিয়েছেন।এসময় ৫১ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়,শনিবার(২৮ জানুয়ারি) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান সিইউএফএল সড়ক দখল করে বালু ব্যবসা করায় মো. ফারুক, আবদু রহিম, মো. শাহাবুদ্দিন ও বাবুলকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন।এসময় ভোক্তা অধিকার আইনে মো. সোহেলের কাছ থেকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া উপজেলার বরকল সেতু এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার সময় ইউএনও গৌতম বাড়ৈ অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল জব্দ করেন। এরপরে বিলপুর এলাকায় মাটি কাটার সময় একটি স্কেভেডর থেকে ১০ হাজার টাকা, তিনটি ট্রাক থেকে তিন হাজার টাকা, কাফকো এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা করেন।

আনোয়ারার ইউএনও গৌতম বাড়ৈ বলেন, অবৈধভাবে বালু ব্যবসা ও জমির মাটি কাটায় আমরা দুজনে শনিবার পুরো উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছি। এসময় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.