নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলে ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিটিনিউজ ডেস্ক : নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের সহযোগিতায় “চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ ক্যাম্পেইন-২০১৭ইং” প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে ডাঃ ইব্রাহীম হোসেন (সুজন) এর নেতৃত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আজ শনিবার (২৮ জানুয়ারী)। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল, মোহাম্মদ জুলফিকার আলী মুন্না ও মাহাবুব আলম। আরো উপস্থিত ছিলেন ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের ক্যাম্পেইন সমন্বয়কারী সামছুল আলম ও ডিপ্লোমা ফার্মাসিস্ট সেলিম হোসেন।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন রোগীর চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ সরবরাহ কারা হয়। এতে আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গির আলম চৌধুরী, এ্যাডভোকেট হাসিনা বেগম লাকী, পারভেজ রহমান জনি, নিজাম উদ্দিন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এক্সপ্লোর কোচিং সেন্টারের কর্ণধার মোস্তাফিজুর রহমান ।
