ক্রিকেটার সানির বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

0

সিটিনিউজ ডেস্ক :  জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। এনিয়ে সানির বিরুদ্ধে তৃতীয় মামলা দায়ের করলেন তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারী) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন নাসরিন। মামলার অপর আসামী আরাফাত সানির মা নার্গিস আক্তার।

ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ ফোরকান মিয়া জানিয়েছেন, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মদপুর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে অ্যাডভোকেট এম কামাল উদ্দিন আহমেদ ও নাসরিন জাহান রুবি মামলা পরিচালনা করেন।

এর আগে নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে মোহাম্মদপুর তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় গত ২১ জানুয়ারি সানিকে ঢাকার সাভার থানাধীন আমিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওইদিন তার ১ দিনের রিমান্ডও মঞ্জুর করে আদালত।

গত ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় সানির বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মামলায় সানির বিরুদ্ধে সমন জারি করে আদালত। এরপর ২৪ জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনের মামলায় রিমান্ড শেষে সানিকে কারাগারে পাঠায় আদালত। তবে আসামী সানি বরাবরই বিয়ের বিষয়টি অস্বীকার করে আসছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.