সিটিনিউজ ডেস্ক : সিরিয়ায় এক ব্রিটিশ বেসামরিক আইএস’র সঙ্গে লড়াইরত যোদ্ধা জঙ্গিদের হাতে বন্দি হওয়া এড়াতে ‘নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে কুর্দি সূত্রে।
সিরিয়ার রাক্কায় লড়াই করার সময় ২০ বছর বয়সী স্বেচ্ছাসেবক যোদ্ধা রায়ান লক ২১ ডিসেম্বর মারা যান বলে জানিয়েছে বিবিসি। তিনি যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের চিচেস্টার এলাকার বাসিন্দা ছিলেন। কুর্দিদের সশস্ত্র বাহিনী ওয়াইপিজি-র হয়ে লড়াই করছিলেন তিনি।
ওয়াইপিজি বিবিসিকে জানিয়েছে, “তার থুতনির নিচে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।”এতে ধারণা করা হচ্ছে, আইএসের হাতে বন্দি হওয়া এড়াতে লক আত্মহত্যা করেছেন।
সূত্রগুলো জানিয়েছে, রাক্কার নিকটবর্তী জা’বার গ্রামে লকসহ ওয়াইপিজির পাঁচ যোদ্ধাকে ঘিরে ফেলে আইএসের যোদ্ধারা, নিহত হওয়ার আগে তারা ‘প্রবল প্রতিরোধ’ গড়ে তুলেছিলেন।নিহতদের লাশগুলো পাওয়ার পর সেগুলো পরীক্ষা করে লক আত্মহত্যা করেছেন বলে ধারণা হয়।
