শিগগিরই বিয়ে করছেন রাজ-শুভশ্রী

0

বিনোদন : কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও নির্মাতা রাজ চক্রবর্তী শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। । বহুদিন খবর উড়ছে প্রেম করছেন তারা। এমন গুঞ্জন শোনা গেলেও ধোঁয়াশা ছিল তাদের প্রেমের সম্পর্ক নিয়ে।

খবরে বলা হয়েছে, কিছুদিন আগে রাজ আর শুভশ্রীর পরিবারের লোকজন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছেন। শুভশ্রীর বর্ধমানের বাড়িতে রাজের পরিবারের লোকজন গিয়েছিলেন। দুই পক্ষই বেশ তোড়জোর শুরু করেছেন। নভেম্বরেই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তাই দু’জন মিলে একটি ফ্ল্যাটও কিনেছেন। আগামী জুলাই মাসে তারা বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন। কিন্তু রাজের ‘চ্যাম্প’ সিনেমার কারণে বছরের শেষের দিকে বিয়ের দিন ঠিক করেছেন। সিনেমা মুক্তির ঝামেলা কাটিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চান রাজ। এমনটাই জানিয়েছেন রাজের এক ঘনিষ্ঠজন।

উল্লেখ্য, অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর। গত বছরের শেষের দিকে এই সম্পর্কের ইতি টানেন রাজ। এছাড়া পায়েলের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাজ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.