ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা:মেয়র

0

নিজস্ব প্রতিবেদক::প্রধানমন্ত্রীর ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যতম সহযোগী উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়; বাস্তবতা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনষ্টিটিউটের যুগপূর্তি উৎসব ও প্রযুক্তি মেলা উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন,দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তথ্য ও প্রযুক্তি খাতে আরো সহযোগিতা দিয়ে যাবে।

২০০৪ সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ যাবত ১২ হাজার শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে।এ ছাড়াও ৫৪০ জন ইউনিয়ন পরিষদ সচিবকে এমআইএস এর উপরে প্রশিক্ষণ প্রদান করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৯ শত সদস্যকে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন প্রদান করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুল ও কলেজ পর্যায়ের ১২০ জন শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করেছে।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, স্বাস্থ্য সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, কম্পিউটার ইনষ্টিটিউট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, তারেক সোলায়মান সেলিম, অত্র ইনষ্টিটিউটের পরিচালক আনিস আহম্মদ সহ কাউন্সিলর ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কম্পিউটার ইনষ্টিটিউট থেকে প্রশিক্ষন গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। প্রাক্তন শিক্ষার্থী সমাবেশের পূর্বে কম্পিউটার ইনষ্টিটিউট এর নানামুখী কার্যক্রমের তথ্য চিত্র তুলে ধরা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.