নিজস্ব প্রতিবেদক:: ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এক প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে নারী সমাজের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিকাশে মহানগর মহিলা আওয়ামী লীগ সাংবাৎসরিক কার্যক্রম অব্যাহত রেখেছে। আন্দোলন সংগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা সব সময় পুরোভাগে ছিলো।সর্বোপরি সংগঠনের জনকল্যাণমুখী কার্যক্রম নারীদের আস্থা অর্জন করেছে। তিনি আজ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব প্রস্তুতি সভায় সভাপতির ভাষণে একথা বলেন।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নের মূল সূত্র হলো পরিবারে ও সমাজে নারীদের মতামতকে গ্রহণ করা এবং নারী পুরুষ ভেদে বৈষম্যের চির অবসান করা।
তিনি জানান সম্মেলনকে ঘিরে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ৪৪টি সাংগঠনিক কমিটির ৩৫টিতে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বাকীগুলোও গঠন করা হবে।
সম্মেলনের পরপরই ওয়ার্ড আহ্বায়ক কমিটির পরিবর্তে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। প্রস্তুতি সভায় ৭টি উপ কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটিতে মমতাজ খানকে আহ্বায়ক ও নারী নেত্রী ও কাউন্সিলর নীলু নাগকে সদস্য সচিব করা হয়। আনজুমান আরা চৌধুরী আনজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মমতাজ খান, হোসনে আরা বেগম, নীলু নাগ, জেসমিন পারভিন জেসি, জাহানারা মুস্তাফিজ, মমতাজ বেগম, নাজমা মাওলা, শারমীন ফারুক, কামরুন নাহার বেবী, শামসুন নাহার মিনু, আবিদা আজাদ, ফারজানা জাবেদ, মালেকা চৌধুরী,ঝর্ণা বয়া, আয়েশা আক্তার, মুন্নি জাফর, পান্না, ফারজানা জাফর, রূপালী, শিরীন আক্তার, অলিমা কামাল, মনোয়ার ইসলাম, ফাতেমা আক্তার, খুরশিদা বেগম, লুৎফুন্নেছা অনু, নুরুন নাহার প্রমুখ।
