বইমেলায় ‘কাটার মাস্টার মুস্তাফিজ’

0

সিটিনিউজ ডেস্ক::অমর একুশে বইমেলায় মিলছে ক্রিকেট দুনিয়ার বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানকে নিয়ে লেখা বই ‘কাটার মাস্টার মোস্তাফিজ’। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বইটি মেলায় আনে রূপ প্রকাশন (২৭০-৭১ নং স্টল)।

বইটি যৌথভাবে লিখেছেন বিকেএসপির বাংলার শিক্ষক ড. শামীমুজ্জামান ও ক্রিকেটার সাকিবের ব্যাচমেট মু. খাদেমুল ইসলাম। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বইটিতে তরুণ খেলোয়াড় মোস্তাফিজের শৈশব, কৈশোরের নানা কাহিনি, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, খেলার মাঠের প্রশিক্ষণ, অর্জন সবই রয়েছ। রয়েছে মোস্তাফিজের খেলার জগতে পা রাখার পেছনের কথাও।

এছাড়া বইটিতে বিভিন্ন সময়ে তার দায়িত্বে থাকা কোচ এবং ভাইয়ের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। আছে কিছু দুর্লভ ছবিও।

রূপ প্রকাশনের স্বত্বাধিকারী কাজী আব্দুল হকের সঙ্গে কথা হয় বইটি প্রসঙ্গে। তিনি বলেন, একজন খেলোয়াড়কে কত কাঠ-খড় পুড়িয়ে খ্যাতি অর্জন করতে হয়, তার সবই পাওয়া যাবে মোস্তাফিজকে নিয়ে লেখা এই বইটিতে। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই খেলোয়াড়ের জীবনী পড়ে সবাই আনন্দ পাবে বলে আমার বিশ্বাস।

বইটি বিক্রির ব্যাপারে আশাবাদী উল্লেখ করে আব্দুল হক বলেন, ‘প্রকাশের আগেই পাঠকের কাছ থেকে নানাভাবে সাড়া পেয়েছি। আশা করছি ভালো কাটতি হবে বইটির। সব ধরনের পাঠকের কথা মাথায় নিয়েই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.