বিনোদন : সঞ্জয় লীলা বনসালীর পরবর্তী সিনেমায় শাহরুখ খান-এর বিপরীতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। ভারতীয় কবি এবং গীতিকার সাহির লুধিয়ানভির জীবনকে এবার পর্দায় তুলে আসার পরিকল্পনা করেছেন বনসালী। আর সেজন্য তার প্রথম পছন্দ শাহরুখ খানই।
এই গুজবের পালে হাওয়া লাগিয়েছে পিঙ্কভিলাকে দেওয়া প্রিয়াঙ্কা বলেন, “হ্যাঁ, আমি সঞ্জয় লীলা বনসালী স্যারের সঙ্গে দেখা করছি এবং সিনেমা নিয়েও আমাদের মধ্যে আলাপ চলছে। তিনি এমন একজন, যার ছবিতে তিনি যতদিন চাইবেন, ততোদিনই আমি কাজ করতে রাজি।”
প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি তার আজীবনের ভক্ত। আমরা প্রতিবারই ছবি নিয়ে আলোচনা করি, তবে কোনটিতে আমি অভিনয় করবো, সেটা এখনও ঠিক করা বাকি। আমি এখনও কোনো বলিউডি সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তবে আমি এমন একজন, যে সঞ্জয় স্যারকে কখনোই না বলবো না।”
প্রিয়াঙ্কার হলিউডি অভিষেক হচ্ছে ‘বেওয়াচ’-এর মাধ্যমে। কিছুদিন আগে পিপলস চয়েস অ্যাওয়ার্ডও মাতিয়ে এসেছেন তিনি। এছাড়াও তার হাতে রয়েছে নিজেরই প্রযোজিত পাঞ্জাবী সিনেমা ‘সারভান’-এর ব্যস্ততা।
