সিটিনিউজবিডিঃ সোমবার ইরাকে রুশ নির্মিত সুকোই জঙ্গি বিমানটি ইসলামিক স্টেটের জঙ্গিদের ওপর হামলা শেষে ঘাঁটিতে ফিরছিল। এসময় পাইলট একটি বোমা সরিয়ে রাখার সময় ভুলক্রমে রাজধানী বাগদাদের ওপর পড়ে যায়। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন যাদের মধ্যে কমপক্ষে তিনজনই শিশু। এছাড়া বেশ কয়েকটি ঘর-বাড়িরও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে ইরাকের নিরাপত্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান জানিয়েছেন,‘বিমানটি ঘাঁটিতে ফেরার সময় কারিগরি ত্রুটির কারণে বোমাটি বাগদাদের জাদিদা এলাকার আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় দেশের পশ্চিমাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইরাকি বাহিনী।
