সিটিনিউজবিডিঃ চট্টগ্রাম কাস্টমস হাউজে ইন্টারনেট সার্ভারে সমস্যার কারণে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পণ্য খালাস এক ঘণ্টা বন্ধ থাকে। পরে দুপুর ১টা থেকে তা স্বাভাবিক হয়ে আসে বলে দাবি করেন কাস্টমসের অপারেশন ম্যানেজার মো. সাজ্জাদ।
কাস্টমসের অপারেশন ম্যানেজার মো. সাজ্জাদ বলেন, ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে কিছুক্ষণ পণ্য এসেসমেন্ট করা যায়নি। এতে কিছু কাজ জমে গেছে। তবে যেসব এসেসমেন্ট আজকের মধ্যে করার কথা ছিল তা করে দেওয়া হবে। পরিস্থিত স্বাভাবিক হয়ে এসেছে বলে দাবি করেন তিনি।
বিক্ষোভরত গ্রাহকরা বলেন, দুই-তিনদিন ধরেই ইন্টারনেট সংযোগে সমস্যা করছিল। এ সমস্যার কারণে আজকে কাজ পুরোই বন্ধ হয়ে গেল। এতে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। আমাদেরকে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।
