গার্লফ্রেন্ডের জন্য সালমানের বিশেষ উপহার

0

বিনোদন : ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিকা লুলিয়া ভানটুরকে একটি বিশেষ উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘লাভ ইজ ইন দ্য এয়ার’ এই শ্লোগানে ভ্যালেন্টাইন্স উদযাপনে মেতেছেন বলিউড সেলিব্রেটিরা। নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছেন তারকারা। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করলেন রোমানিয়ান মডেল ইউলিয়া ভানচুর।

ব্যাপারটা বুঝতেই হবে, সম্পর্কটা লুকানোর চেষ্টা করা হলেও গসিপ কিন্তু থেমে নেই। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে’র আগে ইউলিয়া যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখার বিষয় তার গলায় ঝোলা লকেট। সেখানে লেখা, ‘লাভ, কেয়ার, শেয়ার, জয়, হেল্প, হোপ।’ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি দিন পরার মতো সবচেয়ে সুন্দর জিনিস এটা।’

বলিউড মিডিয়ার প্রকাশিত খবরে বলা হচ্ছে এটি আর কিছু না, স্রেফ সালমানের তরফ থেকে পাওয়া ইউলিয়ার ভ্যালেন্টাইন্স গিফট। যদিও এ নিয়ে কেউ মুখ খোলেননি। তবে সল্লু মিয়ার গার্লফ্রেন্ডের হাসিই যেন স্পষ্ট করেই সব বলে দিচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.