নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার- প্রকাশনা সম্পাদক ও দলের মুখপাত্র সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন বইমেলা মাতৃভাষা প্রেমী বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। চট্টগ্রামে একুশে বইমেলা অনেক প্রতিকূলতার মধ্যেও এই ঐতিহ্যকে ধারণ করে আসছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নজরুল স্কয়ার ডিসি হিল প্রাঙ্গনে একুশ মেলা পরিষদ চট্টগ্রামের রজত জয়ন্তী ও ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের বইমেলা জমে না। এর কারণ বাহ্যিক উপকরণ ও আনুষ্ঠানিক জৌলুসে বইমেলার আবেদন ডাকা পড়ে যায়। তিনি বলেন, এক সময় সৃজনশীল বই নৃত্য জীবনের সঙ্গী ছিল। এখন সেই স্থান দখল করেছে ফেইসবুক, বলার অপেক্ষা রাখেনা ফেইসবুকের কারণে বাংলাদেশে পরপর দু‘টি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, রক্ত ক্ষয় হয়েছে। তাই এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ বাঙালি-বাংলা জাতিসত্তার অবিচ্ছিন্ন অংশ। এই সত্যকে অস্বীকার কোন অবকাশ নেই। তাই এই সত্য প্রতিষ্ঠিত করবে।
মেলা পরিষদের যুগ্ম মহাসচিব সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় দশদিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের মহাসচিব চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী শওকত আলী সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক আলহাজ্ব শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, এইচ এম সোহেল, নাজমুল হক ডিউক প্রমুখ।
