আমির এবার মহাকাশচারী

0

বিনোদন : ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনীনির্ভর সিনেমাতে প্রধান চরিত্রে দেখা যাবে আমির খানকে। ভারতীয় মিডিয়া বলছে, আগামী বছর প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার চরিত্র নিয়ে হাজির করা হচ্ছে তাকে। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে ‘স্যালুট’।

মুম্বাই মিরর জানায়, সাবেক এয়ার ফোর্স পাইলট রাকেশ শর্মার প্রথম মহাকাশ ভ্রমণ ও তার জীবনের নানা দিক নিয়ে তৈরি হবে এ ছবির গল্প। এতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ শর্মার আলোচিত কথোপকথনের বিষয়টিওতুলে ধরা হবে।

১৯৮৪ সালে ভারতের হয়ে প্রথম মহাকাশ ভ্রমণ করা সাবেক এয়ার ফোর্স পাইলট রাকেশ শর্মার জীবনী নিয়ে একজন নভোচারীর বেশে দেখা যাবে আমিরকে। সিদ্ধার্থ রায় কাপূরের নতুন প্রযোজনা সংস্থার রায় কাপূর ফিল্মসের ব্যানারে তৈরি হবে ছবিটি। পরিচালনায় থাকবেন অ্যাড ফিল্মমেকার মহেশ মাথাই। এর আগে ‘ভোপাল এক্সপ্রেস’ বা ‘ব্রোকেন থ্রেডস’-এর মতো ফিল্ম করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি। মহেশ মাথাই পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে ২০১৮ তে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.