ওমরাহ পালনের উদ্দেশে আজ সৌদি আরব যাওয়ার সফর স্থগিত খালেদা জিয়ার

0

সিটিনিউজবিডিঃ  সৌদি আরব সফর আপাতত স্থগিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার । মঙ্গলবার মধ্যরাতের পর এই সফর স্থগিতের সিদ্ধান্ত আসে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আজ সৌদি আরব যাওয়ার সফর সূচি নির্ধারিত ছিল খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সের একটি বিমানযোগে রওনা হওয়ার কথা ছিল তার।

কিন্তু অনিবার্য কারণে এই সফর সূচি হঠাৎ স্থগিত করা হয়েছে।এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে একটি সূত্র জানায়, একই সময় লন্ডন থেকে বৃটিশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে রওনা হওয়ার কথা ছিল তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার  স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমানের।

দুবাই বিমানবন্দরে পৌঁছে মায়ের সঙ্গে মিলিত হওয়ার কর্মসূচিও ছিল তারেকের। সে ক্ষেত্রে কোন জটিলতার কারণে খালেদা জিয়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.