সিটিনিউজবিডিঃ মঙ্গলবার ১৪৪ জন যাত্রী আর ১৩ জন ক্রু নিয়ে ব্যাংকক থেকে যাত্রা শুরু করেছিল তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। কিন্তু ভারতের নাগপুর অতিক্রম করার সময় এতে বোমা আতঙ্ক ছড়িয়ে পরে। এক ক্রু দেখেন এর শৌচালয়ের কাছে লিপস্টিক দিয়ে লেখা রয়েছে ‘বম্ব ইন কার্গো’। অর্থাৎ বিমানের কার্গোতে বোমা আছে৷ তিনি বিষয়টি বিমানচালককে জানান।
এরপরই দিল্লিতে জরুরি অবতরণ করতে চেয়ে নাগপুর এয়ার ট্র্যাফিক কণ্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমান চালক। দিল্লি বিমানবন্দরে একটি ফাঁকা জায়গায় এটিকে জরুরি অবতরণ করার অনুমতি দেন দিল্লির বিমান কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত এতে কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি।
অবশেষে সবুজ সংকেত পেয়ে রাত সোয়া ৩টা নাগাদ ফের ইস্তাম্বুল উড়ে যায় বিমানটি। খবর – এনডিটিভি ।
