সিটিনিউজবিডিঃ বুধবার সকাল ৭টার দিকে নগরীর কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ৭টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ফিশারীঘাট এলাকায় ৭জন মালিকের ৭টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’ এ ঘটনায় ৪ লাখ টাকার ক্ষতি ও ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে বলে জানান তিনি।
