যশ চোপড়া সম্মাননা নিলেন শাহরুখ

0

বিনোদন : বলিউড বাদশাহ শাহরুখ খান পেলেন যশ চোপড়া স্মৃতিপদক। এটি তার হাতে তুলে দেয়া হয় গতকাল। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রেখেছেন এমন ব্যক্তিত্বদের এই পদক দেয়া হয়। শাহরুখের আগে এটি পেয়েছেন লতা মুঙ্গেশকার, অমিতাভ বচ্চন ও রেখা।

যশ চোপড়ার ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ভির যারা’, ‘যাব তাক হ্যায় জান’- এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা কিং খান পুরস্কার নেয়ার সময় বলেন, ‘এ সময়টা আমার জীবনে বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।’ আবেগি শাহরুখ সেই সময় জানান, কিংবদন্তি যশ চোপড়া তাঁর পিতৃপ্রতিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শাহরুখ খান গনমাধ্যমে বলেন,‘ যশ চোপড়া ছিলেন অনন্য এক মানুষ। খুবই সৎ, আন্তরিক এবং সরল ছিলেন তিনি। তাঁর সারল্যই তাকে বিশেষ মানুষে পরিণত করেছে।’ রইস-খ্যাত তারকা শাহরুখের হাতে পুরস্কার তুলে দেন বলিউডের আরেক কিংবদন্তি নায়িকা রেখা। এই অনুষ্ঠানে ছিলেন প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া, শত্রুঘ্ন সিনহা, জয়াপ্রদা প্রমুখ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.