৮৯তম অস্কারের পর্দা উঠছে কাল

0

বিনোদন : বিশ্বের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত, সম্মানজনক পুরস্কার। সেই অস্কারের ৮৯তম আসরের পর্দা উঠছে সোমবার। বাকি আছে আর মাত্র কয়েক ঘন্টা। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে বসবে এই আনন্দ মেলা। যেখানে উপস্থিত থাকবেন হলিউডের নামিদামি তারকাসহ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রের মানুষেরা।

অস্কারের ৮৯তম আসর উপস্থাপনা করবেন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। এবারই প্রথম অস্কারের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হবেন তিনি। অস্কার মঞ্চে প্রথমবার হাজির হলেও জিমি কিমেলের ঝুলিতে রয়েছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও চলতি বছরের অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা।

এবারের অস্কারে ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি যা জেমস ক্যামেরনের ১৪ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ছুঁয়ে দিয়েছে। দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে কল্প-বিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যারাইভাল’ ও ‘মুনলাইট’। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে হ্যাকস রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি। আর চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ফেন্সেস’ ও ‘হেল অর হাই’।

এছাড়া সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন এন্ড্রু গ্যারিফিল্ড, রায়ান গসলিং ও ক্যাসে এফ্লেকসহ আরো বেশ কয়েকজন হলিউড তারকা। পাশাপাশি এবছরের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন এমা স্টোন, নাটালিয়া পোর্টম্যান। সেরা নির্মাতাদের তালিকায় আছেন ‘ব্রেভহার্ট’ খ্যাত তারকা মেল গিবসন।

অস্কারের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী বিগত আসরের পুরস্কার বিজয়ী তারকারাই চলতি আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সুতরাং ৮৮তম আসরের বিজয়ী তারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিও, ব্রি লারসন, আলিসা ভিকানদার এবং মার্ক রেলান্স থাকবেন এবারের আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য। এছাড়া এবারো অস্কার মঞ্চে আলো ছড়াবেন হ্যালি বেরি, ক্রিস ইভান্স, শার্লে ম্যাক্লেইনের মতো তারকারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.