‘নারী সমাজ জাতীয় উন্নয়নের সমান অংশীদার’

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, নারী সমাজ জাতীয় উন্নয়ন, উৎপাদন ও প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে পুরুষের সমান অংশীদার। নারীর কর্মক্ষমতা পুরুষের চেয়ে বেশী। দেশে রফতানী আয়ের প্রধান উৎস তৈরী পোষাক শিল্পে নারীর অবদান ৮০ ভাগের বেশী।

বুধবার (৮ মার্চ) বিকেলে ঐতিহাসিক ৭মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে অত্যন্ত সুকৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সাড়ে সাত কোটি বাঙালিকে যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধুর আহবানে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর ইঙ্গিত ছিলো। বঙ্গবন্ধুর কাক্সিক্ষত সোনার বাংলার স্বপ্ন বাক্তবায়নে নারী সমাজকে অগ্রবর্তী বাহিনীর ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমাজ প্রগতির পথে। প্রধানমন্ত্রীর মিশন-ভিশন ২০২১ ও ২০৪১ রূপায়নে নারীদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। নারীদেরকে নিজের বাড়ির পরিবেশ রক্ষা এবং প্রতিটি এবং প্রতিটি সদস্যের সেবা ও মঙ্গল নিশ্চিত করতে হবে। তা হলেই সমাজ সুন্দর ও পবিত্র হবে।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজি বলেন, বাংলাদেশে ব্যাপক নারীর ক্ষমতায়নের মধ্যে এখনও নারী নির্যাতন বন্ধ হয়নি। উগ্র ধর্মীয় কুসংস্কার ও কুপমন্ডুকতা নারীদের অগ্রগতির পথের কাঁটা। এই কাঁটা অপসারণ করতে হবে।
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আঞ্জুমান আরা চৌধুরী, মমতাজ খান, নুরুন নাহার মোতালেব, রহমত উন নেসা, আয়শা আলম, খুরশিদা বেগম, রোকসনা আকতার, স্বপ্না, হুরে আরা বিউটি, শিরিন আকতার, শিল্পী বসাক, সামশুন নাহার দানু, ঝর্ণা বড়–য়া, মুন্নি, সিমলা, শারমিন ফারুক, লায়লা আকতার, ইসরাত জাহান, ফাতেমা আক্তার, তপতি সরকার, রূপালী কামরুন নাহার বেবী, পারভীন আক্তার, আয়শা সিদ্দিকী, রুবী, জিন্নাত, বেবী, হাসিনা আক্তার টুনু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.